ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ নেতার একটি প্রতিনিধিদল চীন পৌঁছেছে। চীনা দূতাবাসের আমন্ত্রণে সাত দিনের সফরে তারা গতকাল সকালে চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বেইজিংয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ১৫ সদস্যের প্রতিনিধিদলে আছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, আসিফ আবদুল্লাহ, এ বি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া। সপ্তাহব্যাপী এ সফরে ডাকসু প্রতিনিধিদল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া তারা দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্থান ঘুরে দেখবেন।
শিরোনাম
- বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি
- মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
- সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
- নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
- বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও মিলনমেলা
- বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
- বুড়িচংয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের উদ্ভাবনে নতুন দিগন্ত
- নতুন বাজেট শ্রমিক-কৃষকের পক্ষের : সংস্কৃতিমন্ত্রী
- প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : জামায়াত
- চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা
চীন গেলেন সাদিক কায়েমসহ ডাকসুর ১৫ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর