বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেভিন বি. শ্নাইডারের আমন্ত্রণে ১১ থেকে ১৫ মে যুক্তরাষ্ট্র সফর করেন।
গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে বিমানবাহিনী প্রধান হনুলুলু, হাওয়াইতে অনুষ্ঠিত ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম’-এ অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমানবাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদানপ্রদান নিয়ে আলোচনা করেন। আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ করবে।