সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত সরকার বিবেচনায় রেখেছে। ঈদুল আজহার পরে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে। এ কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম। গতকাল সকালে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব এলাকায় বিমানবন্দও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। মন্ত্রী আরও বলেন, যেখানে দেশে ও জনগণের স্বার্থ থাকবে এবং যাত্রী সেবা বেশি হবে সেই বিমান বন্দরকে বেশি গুরুত্ব দেবে সরকার। সে ক্ষেত্রে উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার ও শিল্প-বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার কাজ শুরু হবে। গতকাল সকাল ৯টায় ঢাকা থেকে একটি বিমানে সৈয়দপুর বিমান বন্দরে নামেন মন্ত্রী। পরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনের জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে যাত্রা করেন মন্ত্রী আফরোজা।