শিরোনাম
প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২০ ১০:২৫

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এপ্রিলেই ১৬ শতাংশে পৌঁছাবে

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এপ্রিলেই ১৬ শতাংশে পৌঁছাবে
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে স্থবির পুরো বিশ্ব। সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের।  

করোনা মহামারি আর লকডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১৬ শতাংশে পৌঁছাবে এপ্রিলেই। রবিবার এ শঙ্কা প্রকাশ করেন হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা। 

বলা হয়, চলমান অর্থনৈতিক পরিস্থিতি বদলাতে হলে আস্থা ফেরানো হবে প্রথম চ্যালেঞ্জ। আর ঠাণ্ডা মাথায় নীতিনির্ধারণে বড় ধরনের পরিবর্তনেই এ চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব।

হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেন, “কয়েক মাসের মধ্যে হয়তো এমন পরিস্থিতি দেখতে হবে, যা অতীতে কখনো ঘটেনি। আক্ষরিক অর্থে এ মুহূর্তে দেশের প্রতিটি খাত অচল। উৎপাদন পুরোপুরি বন্ধ। নজিরবিহীন এ পদক্ষেপের কঠিন ধাক্কা অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবস্থা নিতে শুরু করেছি, যা সফল হলে সুখবরও মিলতে পারে।”


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য

close