পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউএই এইড এবং এমিরেটস রেড ক্রিসেন্ট বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ৪ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি পরিবারকে প্রায় ২৪ কেজি ওজনের একটি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়। প্যাকেজটিতে রমজান মাসজুড়ে প্রতিদিনের ইফতার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড বিভাগের পরিচালক মি. রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলজাবি ব্যক্তিগতভাবে কর্মসূচির স্থান পরিদর্শন করেন এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
উপকারভোগী পরিবারগুলো এই সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, পবিত্র রমজান মাসে এই খাদ্যসামগ্রী তাদের জন্য অনেক উপকারে আসবে।
বিডি প্রতিদিন/কামাল