জেসিআই ঢাকা আপটাউনের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাভিদ নওরোজ শাহ। সোমবার (০৯ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলি ও চেইন হ্যান্ডওভার অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট সুমাইয়া ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৪ সালের লোকাল প্রেসিডেন্ট ফয়জুন্নুর আখন।
নবগঠিত ২০২৬ লোকাল বোর্ডে সহসভাপতি ফারহান মাহি, সেক্রেটারি জেনারেল জিয়া উদ্দিন রিয়াদ, জেনারেল লিগ্যাল কাউন্সেল অ্যাডভোকেট সাজিদ হোসেন, ট্রেজারার তাইবা রহমান মাইশা, ট্রেনিং কমিশনার ফারহাতুল জান্নাত, জেআইবি চেয়ার শফিকুল আলম শাওন, ডিরেক্টর নাসির সরকার দায়িত্ব পেয়েছেন। এছাড়া ইমেডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট ও ২০২৬ ন্যাশনাল ট্রেনিং কমিটি চেয়ার হিসেবে থাকবেন সুমাইয়া ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ও ক্লাব জেসিআই লিমিটেডের প্রেসিডেন্ট ইমরান কাদিরসহ সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি নাভিদ নওরোজ শাহ বলেন, অর্থপূর্ণ প্রকল্প, নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে ২০২৬ সালে জেসিআই ঢাকা আপটাউনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন তিনি।
বিডি প্রতিদিন/আশিক