দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় এটি এই কর্মসূচির দ্বিতীয় ব্যাচ।
গত ৬ এপ্রিল নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (SMESPD) তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর (ডিপিডি) মোহাম্মদ ওয়াসিম।
এছাড়াও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসেন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমেদ খান।
বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এই সেশনগুলো পরিচালনা করছেন। সংশ্লিষ্টরা জানান, তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এই উদ্যোগ একটি দক্ষ এসএমই খাত গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/সুজন