দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল তাদের পণ্য বিক্রি ও ব্যবসা পরিচালনায় অসামান্য অবদান রাখায় ১২০টি পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। দেশব্যাপী ৫০টি জোনের পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’-এ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশক ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় মার্সেল আজ দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। বিপণন ও ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে তারা শুধু প্রতিষ্ঠানকেই নয়, দেশের অর্থনীতিকেও এগিয়ে নিচ্ছেন। ভবিষ্যতেও পরিবেশকদের উৎসাহিত করতে এ ধরনের পুরস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং তাদের ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, হেড অব সেলস হাসান মো. রুহীন সাব্বির ও মো. মতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/এনআরএইচ