মাস্টারকার্ড ফ্ল্যাগশিপ উদ্যোগের ধারাবাহিকতায় দৈনন্দিন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রসার আরও ত্বরান্বিত করে ‘সাফারি স্পিরিট’ শীর্ষক উইন্টার ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ২০২৫-২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সারা দেশ থেকে মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
গ্র্যান্ড প্রাইজ বিজয়ী ডাচ্-বাংলা ব্যাংকের মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডার চান মিয়া পেয়েছেন ঢাকা থেকে যাওয়া-আসার এয়ারফেয়ারসহ কেনিয়ায় ৪ দিন ৩ রাতের একটি কাপল ট্রিপ এবং প্রিমিয়াম সাফারি অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি অন্যান্য পুরস্কারের মধ্যে ছিল থাইল্যান্ড ও কক্সবাজারে কাপল ট্রিপ। এসব ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি, অন্যান্য বিজয়ীরা হোম অ্যাপ্লায়েন্স ও গ্যাজেট ভাউচার, কাপল ডাইনিং এবং শপিং ভাউচারসহ বিভিন্ন লাইফস্টাইল পুরস্কার উপভোগ করেছেন।
‘সাফারি স্পিরিট’ ক্যাম্পেইনের আওতায় মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা অংশগ্রহণের সুযোগ পান রিটেইল লেনদেন সম্পন্ন করার মাধ্যমে। দেশে লেনদেনের ক্ষেত্রে প্রতিটির ন্যূনতম মূল্য ছিল ১,০০০ টাকা এবং দেশের বাইরে লেনদেনের ক্ষেত্রে ২৫ মার্কিন ডলার। এসব লেনদেন সম্পন্ন করতে হয়েছে পয়েন্ট অব সেল (পিওএস) অথবা ই-কমার্স প্ল্যাটফর্মে মাস্টারকার্ড ব্যবহার করে।
নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এসব যোগ্য লেনদেন থেকে অর্জিত মোট পয়েন্টের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়, যা একটি স্বাধীনভাবে অডিটকৃত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে, যাতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।
এ প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ক্রমেই দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। এ ধরনের উদ্যোগ নিরাপদ ও নির্বিঘ্নে ডিজিটাল লেনদেনে গ্রাহকদের আস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনন্দিন কেনাকাটার সঙ্গে আকর্ষণীয় পুরস্কারের সমন্বয়ের মাধ্যমে এসব ক্যাম্পেইন নগদবিহীন লেনদেনে উৎসাহ দেওয়ার পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক সেবাখাতে পারস্পরিক সহযোগিতার মূল্যবোধকে আরও দৃঢ় করে।”
বিডি প্রতিদিন/নাজিম