রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম ‘মিনিস্টার গ্যালারি’।
সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির উদ্বোধন করেন ব্যবসায়ী ও চন্দ্রিমা ফিটনেস ক্লাবের প্রেসিডেন্ট আমির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুমের বিনিয়োগকারী মো. মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক মো. মোরশেদুল ইসলাম, শো-রুম বিভাগের ডিভিশনাল ম্যানেজারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে মাহমুদুর রহমান খান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে বিশ্বমানের বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এসব পণ্য সুলভ মূল্যে নগদ ও সহজ কিস্তিতে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, ‘মিনিস্টার গ্যালারি’তে মিনিস্টার ও মাইওয়ান ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ড চিগো ও স্কাইওয়ার্থের বিভিন্ন ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি প্রান্তে মানসম্মত পণ্য পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস