প্রতিভাবান শিশু-কিশোরদের উজ্জ্বল প্রতিভার ঝলক দেখতে সারাদেশ ঘুরে মার্কস অল রাউন্ডার এখন ঢাকায়। আগামী ১৭ ও ১৮ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ, বংশাল-চকবাজার-কোতোয়ালি, বাড্ডা, উত্তরা, দোহার-নবাবগঞ্জ এবং সবুজবাগ থানায় অনুষ্ঠিত হবে মার্কস অল রাউন্ডারের আঞ্চলিক পর্ব।
১৭ এপ্রিল বাড্ডা থানার সকল স্কুল ও কলেজ নিয়ে বাড্ডা হাইস্কুল প্রাঙ্গণে, বংশাল-চকবাজার এবং কোতোয়ালি থানার সকল স্কুল ও কলেজ নিয়ে ঢাকা গভ. মুসলিম হাইস্কুল প্রাঙ্গণে, কেরানীগঞ্জ থানার সকল স্কুল এবং কলেজ নিয়ে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।
এছাড়া, ১৮ এপ্রিল উত্তরা পশ্চিম এবং দক্ষিণখান থানার সকল স্কুল ও কলেজ নিয়ে উত্তরা হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এবং দোহার ও নবাবগঞ্জ থানার সকল স্কুল ও কলেজ নিয়ে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এবং সবুজবাগ থানার একাংশ এবং খিলগাঁও থানার সকল স্কুল ও কলেজ নিয়ে উত্তরা হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মার্কস অল রাউন্ডার ঢাকার আঞ্চলিক পর্ব দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণেচ্ছুদের এই ওয়েবসাইটে ক্লিক করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিস্তারিত জানতে মার্কস অলরাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে থাকা নাম্বারে কল করুন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বিডি-প্রতিদিন/জামশেদ