পবিত্র হজ পালনে সৌদি আরবগামী যাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
গত শুক্রবার রাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার, কেক, বিস্কুট, ম্যাংগো বার ও চকলেট। আগামী ২১ মে হজ ফ্লাইট চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘মানুষের জীবনের অন্যতম পবিত্র এ যাত্রায় হাজীদের পাশে থাকতে পারা আমাদের জন্য গর্বের। তাদের হাতে ছোট্ট এই উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, এই ভালোবাসা ও ছোট্ট উপহারগুলো তাদের যাত্রায় কিছুটা হলেও স্বস্তি দেবে।’
তিনি আরও বলেন, চলতি বছর নিবন্ধিত প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর প্রত্যেকের কাছেই এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই