সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো বাসের হেলপার আহাদের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মোশারফ হোসেন। গতকাল সকালে তিনি নন্দীগ্রামে আহাদের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন। তার চলাচলের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তাও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজেন্ডার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু প্রমুখ।
মোশারফ হোসেন বলেন, শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তার পাশে দাঁড়িয়েছি। সমাজের প্রত্যেক সচ্ছল ব্যক্তি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কেউ কষ্টে থাকবে না।