দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও জেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ গণশুনানি হয়। প্রধান অতিথি ছিলেন সংস্থাটির কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, ঘুষ-দুর্নীতি ও অবৈধভাবে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।