বগুড়ায় বেসরকারি পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি গতকাল প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি র্যালি বের করেন। র্যালিতে ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল প্রমুখ।