দখল-দূষণে ফেনীর দাগনভূঞার দাদনার খাল এখন অনেকটা অস্তিত্ব সংকটে। এ খাল দিয়ে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এ এলাকায় প্রায় হাজার হেক্টর জমিতে প্রতি বছর জলাবদ্ধতা সৃষ্টি হয়। বোরো, আমন, আউশ ও রবি মৌসুমে ফসল আবাদ ব্যাহত হচ্ছে। ফলে বছরে অন্তত ৫০০ কোটি টাকার ফসল আবাদ ক্ষতি হচ্ছে, বলছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, ফেনীর দাগনভূঞার অর্থনীতি কৃষিনির্ভর। দাগনভূঞা পৌরসভা ও আশপাশ এলাকার প্রাণ বলা হয় দাদনার খালকে। এই খালের দুই পার দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। পাশাপাশি ময়লা-আবর্জনা ফেলায় নাব্য হারিয়ে পানি প্রবাহ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। শুধু দাদনার খাল নয়, উপজেলার আরও অন্তত ৫টি খাল একই পরিস্থিতির শিকার। পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় জমি দীর্ঘসময় পানির নিচে থাকছে। কৃষকদের প্রতি বছর কৃষি উৎপাদনে বিপুল লোকসান গুনতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানায়, নোয়াখালীর কবিরহাট থেকে উৎপত্তি হয়ে দাগনভূঞা দিয়ে প্রবাহিত হয়েছে দাদনার খাল। এ খালের প্রায় ১৩ কিলোমিটার অংশ দাগনভূঞায়। দীর্ঘদিন খনন না হওয়ায় দাগনভূঞা বাজার থেকে দুধমুখা মীরের পোল, পৌরসভা থেকে মকবুল টেক, ফেনী-চৌমুহনী খালসহ সেবারহাট, বৈরাগীরহাট, মিঠাকুয়া ও জগতপুর অংশে খাল ভরাট হয়ে গেছে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বোরো, আমন, আউশ ও রবি মৌসুমে আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এসব খাল খনন ও সংস্কার করা গেলে প্রায় ১,০০০ হেক্টর জমি পুনরায় আবাদযোগ্য হবে। বন্যা ও অতিরিক্ত পানি জমে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কমবে, রবি ও গ্রীষ্মকালীন সবজির উৎপাদন বাড়বে এবং বছরে অন্তত ৫০০ কোটি টাকার কৃষি উৎপাদন পুনরুদ্ধার সম্ভব। উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘খনন না হওয়ায় চাষাবাদে প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে কৃষিতে ব্যাপক পরিবর্তন আসবে।’ দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, ‘চলতি মাসেই খাল দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে।’ ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘খাল খননের কোনো প্রকল্প বর্তমানে অনুমোদন নেই। আমরা সুপারিশ পাঠিয়েছি। অনুমোদন পেলে কাজ শুরু হবে।’
শিরোনাম
- বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা
- বিদেশগামীদের অ্যাপোস্টিল সনদ নিয়ে প্রতারণা, সতর্কবার্তা
- বিদেশগামী নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া সহজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
- তিউনিসিয়ায় বিরোধী নেত্রীর ১২ বছরের কারাদণ্ড
- রাখাইনে হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা ঢাকার
- ক্ষুদ্র উদ্যোগই অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হতে পারে
- মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
- হাদিকে গুলি: মৌলভীবাজারের ৩ সীমান্তে বিজিবির কড়া সতর্কতা
- অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর বিশেষ অভিযানের দাবি নুরের
- উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি : পরিবেশ উপদেষ্টা
- যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন
- হাদির উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
- ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকির পর পানি বণ্টন চুক্তিতে সম্মত মেক্সিকো
- হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ
- প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার
- ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ
- টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
- জনসন অ্যান্ড জনসনকে ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
- জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো
দখল-দূষণে সংকটে খাল কৃষিতে ক্ষতি ৫০০ কোটি
সিদ্দিক আল মামুন, ফেনী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সেমিনার
২৯ মিনিট আগে | ক্যাম্পাস
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়
৩৬ মিনিট আগে | ভোটের হাওয়া