কুষ্টিয়ার কুমারখালীতে দোকানে চুরির অপবাদে দুই কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। তারা হলো তারাপুর গ্রামের দিনমজুর রাজু হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) এবং বাদশা আলমের ছেলে সাইফ হোসেন (১৭)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পরে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বিশ্বাস সালিশে ওই দুই কিশোরের পরিবারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বাজারে এ ঘটনা ঘটে। রবিবার রাত ২টা থেকে গতকাল সকাল পর্যন্ত তাদের আটকে রাখা হয়। এদিকে রাকিবকে মারধরের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও গতকাল ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহত রাকিব হোসেন বলে, ‘রাত ২টার দিকে তারা আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে ফজরের আজান পর্যন্ত আটকে রেখে মারধর করে।’ আহত সাইফ হোসেন বলে, ‘সন্দেহ করে সারারাত মেরেছে ওরা।’ সাইফের মা পলি খাতুন বলেন, ‘করিম মেম্বাররা তো প্রভাবশালী। আমাদের বিচার করে দেবে কে?’ আবদুল করিম বিশ্বাস (মেম্বার) বলেন, ‘চোরকে গণপিটুনি দিয়ে জনগণ আমার ব্যবসাপ্রতিষ্ঠানে এনেছিল। ৩০ হাজার টাকায় মিটমাট হয়েছে।’ ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- ৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
- দীপাবলি শুধু একটি উৎসব নয়, জীবন্ত ঐতিহ্য : প্রণয় ভার্মা
- ইইউ’র দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ৭ জার্মান নাগরিক
- খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ
- কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে বদলি
- ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’
- মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে : ফরিদা আখতার
- আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
- এনইআইআর সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ
- সেন্টমার্টিনের আদলে পর্যটনের নতুন সম্ভাবনা কুতুবদিয়ায়
- ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি
- সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে
- বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ
- জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
- ১৫৯ জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার
- পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত