কুমিল্লায় গতকাল ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে ট্রাকচাপায় মা-বাবাসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন সন্ধ্যায় নোয়াখালীতে মারা গেছেন আরও দুজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কুমিল্লা : ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মাসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সন্ধ্যায় ফেলনা পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার আবুল বাশার, তার স্ত্রী মোরশেদা ও সিএনজিচালক মমতাজ মিয়া (৩৬)।
নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া এলাকায় সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা হলেন, শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।