রাজবাড়ীতে কৃষক আবদুস সত্তার মৃধা হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল শেখ, মাহাতাব শেখ, পলাতক মিরাজ মৃধা ও ঠান্ডা মৃধা। তাদের বাড়ি উপজেলার মৌরাট ইউনিয়নের জাগিরমালঞ্চি গ্রামে। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে ১৬ জুন পাংশা উপজেলার জাগিরমালঞ্চি গ্রামের বাসিন্দা কৃষক আবদুস সত্তার মৃধাকে জমি-সংক্রান্ত বিরোধের জেরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় মামলা করেন।