যশোরে ২০ লাখ টাকার স্বর্ণসহ শরিফুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে সদর উপজেলার বাউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, শরিফুলের কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো ১১৮.৭৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ২০ লাখ ৫৪ হাজার টাকা। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’