বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। তিনি মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে জনগণকে বলেছেন ঘরে ঘরে চাকরি দেবেন, ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবেন। মিথ্যা কথা বলে শেখ হাসিনা এ দেশের সহজ-সরল মানুষকে ধোঁকা দিয়েছেন। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। গতকাল রাতে কাপশাইল বাজারে ৩১ দফা প্রচার ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।