যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ‘এ দেশের মানুষ কারও ছলচাতুরীতে পড়বে না। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গতকাল শার্শার বালুন্ডা ওয়ার্ডে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তাজউদ্দীন আহমদ, হবিবর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।