দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর- ঝিনাইদহ : ঝিনাইদহ শহরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাটে গতকাল পাওয়ার টিলারের ধাক্কায় প্রাণ গেল হাসান আলী (৮) নামে এক শিক্ষার্থীর। এ ছাড়া গোমস্তাপুরে ট্রাকচাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী আশিক আলী ও আবুল হোসেন। কক্সবাজার : টেকনাফে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন চালক ফারুক ও যাত্রী ইমান হোসেন। এর আগে সত্রাজিতপুরে মারা যান বাসেদ আলী। পঞ্চগড় : পঞ্চগড়ে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। মুন্সিগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বটতলায় সকালে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে আশুদা বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে সোমবার রাতে তেলবাহী লরি খাদে পড়ে আজহার মিয়া (৩৬) নামে এক যুবক মারা গেছেন। ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়িতে মারা গেছে আবদুল্লাহ আল আনাছ (৩)। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে গতকাল পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী মারা গেছেন।
শিরোনাম
- ২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
- মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা
- আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী
- রাজধানীতে ব্যতিক্রমী ফ্লাওয়ার শো আয়োজন
- মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার
- প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
- শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার
- বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে
- বিশ্বনাথে শিম ক্ষেতে মিললো নারীর লাশ
- সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা
- প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা
- পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা; চালকসহ যুবদলের সাবেক নেতা কারাগারে
- নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী
- টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি
- জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
- দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা
- জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা
- জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : মৎস্য উপদেষ্টা
সড়কে দুই শিশুসহ নিহত ১২
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর