সখীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে ঘাটাইলের সাপমারা লক্ষ্মীন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেজর কাওসার বাঁধন জানান, গত ১৭ নভেম্বর মোমিন মিয়া ওই স্কুলছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীর নানী মামলা করেন।