বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সাত পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে এসআই একজন, এটিএসআই তিনজন ও কনস্টেবল তিনজন। গ্রেপ্তার শাহিদ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়ার নুর আলমের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। জানা যায়, বুধবার রাতে শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া হোটেলের সামনে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরির সময় স্থানীয় জনতা শাহিদকে আটক করে।
শিরোনাম
- ট্রাম্পের সেই লালটুপিই এখন গ্রিনল্যান্ড-ডেনমার্কে প্রতিবাদের প্রতীক!
- ৬ মাসের চিকিৎসা শেষে বুধবার ছাড়পত্র পাচ্ছে মাইলস্টোন শিক্ষার্থী রহিম
- দেশের মানুষকে নিরাপদ রাখতে বিএনপির বিকল্প নেই : টুকু
- রংপুরের ফ্যানদের ‘সরি’ বললেন লিটন
- ইসির শপথ ছিল পোস্টাল ব্যালট বাস্তবায়ন : সিইসি
- আমিরাতের সঙ্গে ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি ভারতের
- বিশ্বকাপ একাদশে রোনালদোর জায়গা নিয়ে কোচের ইঙ্গিত
- ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
- ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা
- আইজিপি-ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা আলোচনা
- বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী, মনোনয়নপত্র প্রত্যাহার ৬
- পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক
- ২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষার পূর্ণ সময়সূচি প্রকাশ
- ৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন আগামীকাল
- শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জিতিয়ে যা বললেন ওকস
- বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা
- লক্ষ্মীপুরে জামায়াত নেতাসহ তিন জনের প্রার্থীতা প্রত্যাহার
- নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার নির্দেশ
- হামলায় বিপর্যস্ত কিয়েভ, শূন্যের নিচে তাপমাত্রায় চরম ভোগান্তি
- নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা
পালানো আসামি গ্রেপ্তার সাত পুলিশ সদস্য ক্লোজড
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর