ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্য তানিয়া আক্তার মিম এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বড় একসাড়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একই এলাকার কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমির পুরোনো গাছ কেটে ফেলে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।