গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার চাষকপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত জোবায়ের হাসান ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানান, দুপুরে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে গিয়ে পানিতে পড়ে যায় শিশু জোবায়ের। পড়ে স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করে।