কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রাইভেট কার মালিক শিমুল জানান, পাশের ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশি অস্ত্রধারী কয়েকজন গাড়িটির গতিরোধ করে। অস্ত্রের মুখে গাড়িতে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় চালক হিমেলকে মারধর করা হয়। ডাকাতির ঘটনাটি প্রাইভেট কারে থাকা বাপ্পি নামে এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় থানায় মামলা করবেন জানিয়েছেন গাড়ির মালিক শিমুল। ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। এদিকে বাগেরহাটের সদর উপজেলায় এক জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল ভোররাতে সুন্দরঘোনা এলাকার ওই বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
শিরোনাম
- আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
- পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা
- ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে: হাসনাত
- ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
- আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
- ৭ কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ
- বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল
- ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
- নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন : নজরুল ইসলাম খান
- সরস্বতী পূজা উপলক্ষে ৪০ মণ্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
- জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান তিন শতাধিক নেতাকর্মীর
- বিএনপি জনগণের সবচেয়ে জনপ্রিয় দল : ড. মোশাররফ
- যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
- স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, আসামি কারাগারে
- নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের
- নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
- পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
- সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
- ‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’