গাইবান্ধা পৌর শহরের মুহুরিপাড়া এলাকার যুবক রুবেল মিয়ার (২৫) কবজি কেটে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শহরের ডিবি রোডের হকার্স মার্কেটের সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, মুহুরিপাড়া এলাকার মোকাব্বর মিয়ার ছেলে রুবেল মিয়াকে ৮ ডিসেম্বর শহরের শাপলা মিল এলাকায় কবজি কেটে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় তার বাবা মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও বাকি আসামিদের গ্রেপ্তার করতে হবে।
গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা শহরের মধ্য ধানঘড়া এলাকার আকবর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম বাবু (৪৬) ও সুলতান মিয়া (৩৬) এবং একই এলাকার নুর আলমের ছেলে রাকিব মিয়া (২৫)।