আজ ৬ জানুয়ারি। মহারাজা স্কুল মাইন ট্র্যাজেডি দিবস। দেশের স্বাধীনতা অর্জনের কয়েকদিন পর ১৯৭২-এর এ দিনে দিনাজপুরে মাইন বিস্ফোরণে শহীদ হন ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা। বেদনাবিধুর এ দিবস পালনে ‘৬ জানুয়ারি স্মৃতি পরিষদ’সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ১০টায় চেহেলগাজী মাজার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি। সকাল সাড়ে ১০টায় মহারাজা স্কুল প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা। বাদ জোহর মহারাজা স্কুল মসজিদে মিলাদ। ৬ জানুয়ারি স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু বলেন, দেশ শত্রুমুক্ত হওয়ার পর দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর মহারাজা গিরিজানাথ হাইস্কুলে মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্প বসানো হয়। প্রায় ১ হাজার মুক্তিযোদ্ধা এখানে অবস্থান নেন। বিভিন্ন এলাকায় হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন, ফেলে যাওয়া ও লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধারা ট্রাকে করে পরিত্যক্ত অস্ত্রশস্ত্র মহারাজা স্কুলের ট্রানজিট ক্যাম্পের রক্ষণাগারে জমা করতেন। ১৯৭২ সালের ৬ জানুয়ারি উদ্ধার করা পরিত্যক্ত পারসোনাল মাইন ট্রাক থেকে বাংকারে নামানোর সময় একজনের হাত থেকে অসাবধানতাবশত কয়েকটি মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় বাংকারে মজুত করা মাইনগুলোও বিস্ফোরিত হয়। এতে মুক্তিযোদ্ধারা নিহত হন।
শিরোনাম
- অমর একুশে বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ
- মেয়াদ অনিশ্চয়তায় অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি : ফাওজুল কবির
- দেশ গড়ার চাবি আপনার হাতে, সঠিকভাবে ব্যবহার করুন: প্রধান উপদেষ্টা
- নির্বাচনে ৬৫-৭০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি আনোয়ারুল
- মর্মান্তিক, তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের ‘আত্মহত্যা’!
- ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা
- হাসপাতালে ভর্তি রিজভী
- বকেয়া পরিশোধ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য চায় জাতিসংঘ
- চট্টগ্রাম বন্দরে সিঙ্গেল উইন্ডো উদ্বোধন
- নির্বাচনে সহিংসতারোধে লক্ষ্মীপুরে প্রশাসনের ১০ হাজার সদস্য মোতায়েন
- ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে ভীষণ দুশ্চিন্তায় ভারত!
- আইসিসির বিবৃতিতে বাংলাদেশের স্বস্তি
- বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ
- এবার ট্রাম্পকে পাল্টা খোঁচা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর!
- সিলেটে ভূমিকম্প অনুভূত
- ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান
- নিজ এলাকায় ভোট দিতে দৌলতদিয়া ফেরিঘাটে মানুষের ঢল
- ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব
- গোপালগঞ্জে পাউবো’র উচ্ছেদ অভিযানে সরকারী জমি উদ্ধার
মহারাজা স্কুল মাইন ট্র্র্র্র্যাজেডি দিবস আজ
নিহত হয়েছিলেন ৫ শতাধিক মুক্তিযোদ্ধা
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম