সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গতকাল বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি ও মুন্সিগঞ্জে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-
বগুড়া : বগুড়া শহরে যুবদলের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, হামিদুল হক চৌধুরী হিরু।
ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলার মোগড়া চৌমুহনি সিএনজি স্ট্যান্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, আবুল ফারুক বকুল প্রমুখ।
মুন্সিগঞ্জ : সিরাজদিখান উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বালুচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠন। উপস্থিত ছিলেন-শেখ মোহাম্মদ আবদুল্লাহ, এম হায়দার।
ঝালকাঠি : সদর উপজেলার শেরেবাংলা ফজলুল হক কলেজ মাঠে দোয়া-মাহফিলহয়। সরদার এনামুল হক এলিন ড. জিয়াউদ্দিন হায়দার, মোস্তফা কামাল মন্টু উপস্থিত ছিলেন এবং ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।