সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়েছে। পাংশা উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে গতকাল শহরের মালেক প্লাজায় দোয়া মাহফিলে রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাঁদ আলী কান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, জেলা কৃষকদল আহ্বায়ক আইয়ুব রহমান আইয়ুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সামসুল আলম আকুল।