সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল নোয়াখালী জেলা জামে মসজিদ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।