পিরোজপুর প্রেস ক্লাব নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম (আমার দেশ) সভাপতি এবং এস. এম. তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক হয়েছেন। গতকাল ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্য পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ‘এ প্যানেলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশনার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইকবাল করিম তাদের নির্বাচিত ঘোষণা করেন।