পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে অ্যালকোহল সেবনের দায়ে মোরশেদ আলী পাপ্পু (৩৬) নামে এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতুলি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক আদালত পরিচালনা করে এ আদেশ দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।