নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও মেলায় হাজারো মানুষের ঢল নামে। গতকাল বিকালে সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রামে এ মেলার আয়োজন করা হয়। এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১২টি ঘোড়া অংশ নেয় বিছালী গ্রামের রেজাউল ইসলাম জসিম বলেন, আবহমান গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই কালের বিবর্তনে বিলুপ্তির পথে। এক সময় গ্রামবাংলার অন্যতম ঐতিহ্য ছিল ঘোড়ার দৌড়।
ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষমেলা উদ্যাপন কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এ বছরও ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ও তিন দিনব্যাপী পৌষমেলার আয়োজন করা হয়েছে। মূলত গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও বিনোদনের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়।
-বাংলাদেশ প্রতিদিন