দিনাজপুরের বিরামপুর শহরে অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এসব ইটভাটার কাঁচা ইট ধ্বংস বং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গতকাল বিরামপুর উপজেলার শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
অভিযানকালে এমডিবি ইটভাটাকে ৫ লাখ টাকা এবং এমডিডি ইটভাটা, এমকেএম ইটভাটা ও এসএ ইটভাটাকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।