কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। এ ছাড়া চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের খবর-
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক সিকিউরিটি গার্ড নিহতের অভিযোগ উঠেছে। নিহতের মেয়ের জামাই পিন্টু জানান, দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড ছিলেন। গতকাল সকালে ডিউটিতে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি এম সাইফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
চুয়াডাঙ্গার : জীবননগরে নিখোঁজের এক দিন পর মেহেদী হাসান জাহিদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের হারু শাহের মাজারের পেছনে একটি মাঠ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তিনি মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কলাপাড়া পটুয়াখালী : কলাপাড়ার কৃষক ফেরদৌস হত্যায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ফোরকান মুন্সী ও রুবেল খানকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান কলাপাড়া থানার এসআই ফোরকান।
তিনি জানান, ৮ জানুয়ারি কৃষক ফেরদৌস নিখোঁজ হন।