দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
রংপুর : গতকাল সদর উপজেলার সদ্যপুস্করণি বড় ভিটায় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে জাহিদুল ইসলাম জাহিদ নামে এক চালক নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরের শিবপুরে বুধবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামে এক শিশু নিহত হয়েছে।
গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় গতকাল মাহেন্দ্র গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ঋষি মজুমদার নামে তিন মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
দিনাজপুর : বীরগঞ্জে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন আজিজুল ইসলাম।
নেত্রকোনা : গতকাল লক্ষ্মীপুর রেন্ট্রিতলা এলাকায় লরিচাপায় মারা গেছেন মঞ্জুরা আক্তার (৬৫)।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী।