ফরিদপুরের মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের দুটি পরিবার উচ্ছেদ ও হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে। নিরাপত্তা চেয়ে পরিবার দুটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে মিলন বিশ্বাসের ছেলে শিহাব বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন প্রতিনিয়ত মিজানুর রহমান ও তাঁর ভাইয়ের পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদের জন্য হুমকিধমকি দিয়ে আসছে। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির শঙ্কায় রয়েছে পরিবারটির শিশু, বৃদ্ধসহ সদস্যরা। তারা বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগে মিজানুর রহমান জানান, মধুখালীর বাজারে তাঁদের চার ভাইয়ের আড়াই শতাংশ করে জমি রয়েছে। মিলন বিশ্বাসের ছেলে শিহাব বিশ্বাসের নেতৃত্বে ১৯ ডিসেম্বর রাতে ১৪-১৫ জন জমির দখল নিতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে শিহাব বিশ্বাস বলেন, ‘কাউকে হুমকিধমকি দেওয়ার ঘটনা ঘটেনি। লুৎফর রহমানের কাছ থেকে জমি কেনা হয়েছে। কেনা জমিতে আমাদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মিজানুর রহমান ও তাদের পরিবারের সদস্যরা আমাদের দখলে থাকা ঘরের তালা ভেঙে দখল করে নিয়েছে। মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, মিজানুর রহমানের পরিবার থানায় জিডি করেছিল। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত : টুকু
- জাপার দুর্গ এবার বিএনপি-জামায়াতের দখলে
- বিমানবন্দর থেকে ফিরে যেতে হলো যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলামকে
- জনসভা করল জামায়াত, মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
- ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ
- ‘ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকতে হবে’
- সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির
- কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের আবেদনের শুনানি মঙ্গলবার
- ‘তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা কিনছে’
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সাইকেল র্যালি
- ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ
- ভোটকেন্দ্রে মোবাইল না রাখার নির্দেশনায় অনিয়ম আরও সহজ হবে : খেলাফত মজলিস
- গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যগ্রহণ শেষ
- হবিগঞ্জে ২৩৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
- প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর এবার মঞ্চে অরিজিৎ
- ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ
- লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত
- হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ
- মাগুরা-১ আসনে বিএনপির মিছিল ও জনসভা অনুষ্ঠিত
- মোজাম্মেল বাবু ও তার স্ত্রী-সন্তানের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
উচ্ছেদ ও হামলার আতঙ্কে দুই পরিবার
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
১৪ ঘণ্টা আগে | রাজনীতি
থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
১৪ ঘণ্টা আগে | অর্থনীতি