বগুড়ায় ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন-নন্দীগ্রাম উপজেলা বিএনপি সাবেক সভাপতি এ কে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপি সভাপতি কামরুল হাসান জুয়েল, কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য জোবাইদুর রহমান সবুজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু উপজেলা বিএনপির নেতা আবদুল মান্নান, জাহিদ হাসান জালাল, মাহবুবুর রহমান বাবু, কাহালু পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য আবদুল করিম ও সাজেদুল আলম রাসেল।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় শুক্রবার রাতে বগুড়া শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে তারা জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশরাফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে আজাদ জানান, ভবিষ্যতে তারা কখনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়াবেন না। আসন্ন জাতীয় নির্বাচনে নিজ এলাকার বিএনপি মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন।