দিনাজপুর সীমান্তে গত এক বছরে ৬ কোটি ৬ লাখ ৩ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময়ে ৩৬ জনকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে এ তথ্য জানান ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার। তিনি বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন এক বছরে সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযানে অংশ নিয়েছে। অভিযানে ৩ হাজার ৮১২ বোতল ফেনসিডিল, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৭৩১ বোতল বিদেশি মদ, ৪২ হাজার ৯১ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া ছয়টি ভারতীয় গরু, কীটনাশক, পোশাক, খাবার, প্রসাধনী, মোটরসাইকেল, মোবাইল ও বাইসাইকেল জব্দ করা হয়।
শিরোনাম
- এক দিন পরই ভোটযুদ্ধ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ফেব্রুয়ারি)
- আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ
- বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
- ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির
- একটি দলের প্রার্থীকে শোকজ করলেই অফিসার প্রত্যাহার হচ্ছেন: আসিফ মাহমুদ
- কন্যাসহ শিক্ষকের ওপর হামলা, যুবদল কর্মীকে পুলিশে দিল বিএনপি
- জ্বালানি সরবরাহের বৈশ্বিক রুট দখলে নিতে মরিয়া আমেরিকা: রাশিয়া
- ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর
- সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা
- ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি
- আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
- ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বিপর্যয়ে পড়বে: প্রিন্স
- এপস্টেইন-কাণ্ডের জেরে টলমল ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি!
- দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির
- বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু
- কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা
- ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
সীমান্তে জব্দ মাদকসহ ৬ কোটি টাকার মালামাল
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর