চট্টগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণ ও ট্রাক উলটে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ ছাড়া নড়াইল ও কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-চট্টগ্রাম : হাটহাজারী উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোহাম্মদ আরিফ (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাসিন্দা। এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উলটে আবদুর রহমান (৪২) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায়। নড়াইল : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এস এম সুলতান সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (১৭) কালিয়া উপজেলার পেড়লী-শীতলবাটি গ্রামের মনিরুজ্জামানের ছেলে। কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে ভোরে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে আরমান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। নিহত আরমানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
শিরোনাম
- ২৯৯ আসনে পৌঁছে গেছে ব্যালট পেপার : ইসি সচিব
- রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
- রূপচর্চায় ব্যবহার করুন নিমপাতা
- ক্যান্সারের কাছে হেরে গেলেন ‘থ্রি ডোরস ডাউনের’ লিড ভোকাল
- দেশের প্রেক্ষাগৃহে হলিউডের ৩ সিনেমা
- খরুচে বোলিংয়ের ঝুঁকি নিয়ে সফল এনগিডি
- শুরুর আগেই শেষ হয়ে গেল জোহেইবের বিশ্বকাপ
- এক দিন পরই ভোটযুদ্ধ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ফেব্রুয়ারি)
- আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ
- বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
- ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির
- একটি দলের প্রার্থীকে শোকজ করলেই অফিসার প্রত্যাহার হচ্ছেন: আসিফ মাহমুদ
- কন্যাসহ শিক্ষকের ওপর হামলা, যুবদল কর্মীকে পুলিশে দিল বিএনপি
- জ্বালানি সরবরাহের বৈশ্বিক রুট দখলে নিতে মরিয়া আমেরিকা: রাশিয়া
- ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর
- সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা
- ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি
তিন জেলায় সড়কে চারজনের প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম