বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পাথরভর্তি একটি ট্রাকে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহল দল গতকাল মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল। জব্দকৃত জিরার মূল্য প্রায় ৩১ লাখ টাকা।