নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়। নেত্রকোনা দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি গতকাল এ রায় দেন। জানা যায়, ২০২১ সালের ১৪ মে স্বামীকে বাবার বাড়ি ডেকে নেন রুবিনা। ওই দিন রাতে রুক্কু মিয়ার মাথায় কুঠার দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই আসাদ মিয়া কলমাকান্দা থানায় ভাবিকে একমাত্র আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন।