খুলনা, সিলেট ও কক্সবাজারে রবিবার রাত ও গতকাল সকালে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক। আটক করা হয়েছে চারজনকে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা : বিদেশি অস্ত্র, তাজা গুলি ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বাগমারায় রবিবার রাতে এ অভিযান চালায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ। আটকরা হলেন- শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫)। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন। সিলেট : পৃথক অভিযানে ১২টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের করিচের ব্রিজ এলাকায় ১০টি এবং রবিবার রাতে জৈন্তাপুরে চিকনাগুল বাজার এলাকা থেকে দুটি এয়ারগান উদ্ধার করা হয়। কক্সবাজার : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করেছে। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হককে গ্রেপ্তার করা হয়।
শিরোনাম
- সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ
- শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
- চেক ডিজঅনার মামলায় এনসিপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ গ্রেফতার
- গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু
- যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
- ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ
- তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
- সাউদাম্পটনের কাছে হেরে হামজার লেস্টারের বিদায়
- ‘পাকিস্তান চাইলে অভিশেক খেলবে’, সুর্যকুমারের রসিকতা
- মার্করাম ঝড়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
- পাক-ভারত ম্যাচে স্পিনাররাই কি রাজত্ব করবে?
- জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
- ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
- ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান
- রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা
- ভারত-পাকিস্তান মহারণ: প্রেমাদাসা স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তা
- রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
- বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৪
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর