প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীব-বৈচিত্র্য রক্ষায় দ্বীপে পরিবেশবিরোধী কর্মকাণ্ড থামাতে অভিযান শুরু হয়েছে। গতকাল এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। অভিযানে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ার-ভাটা রেস্তোরাঁ, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্টকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে নিষিদ্ধ সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের তৈরি কাপ ও স্ট্র জব্দ করা হয়।