ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শৈলকুপার বিষ্ণুদিয়া গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী সঙ্গে আবুল বাশার সাদাতের সমর্থকদের বিরোধ চলছে। দুদিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার সমর্থকদের বাগবিতন্ডা হয়। এর জেরে গতকাল উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষের ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।