ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ঘটেছে। অ্যাম্বুলেন্সটি পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে রোগীসহ চার আরোহী। এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ওভার ব্রিজ এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময় এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা যায়, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হঠাৎ আগুন ধরে যায়। চালক ও রোগীসহ চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। এড়ানো সম্ভব হয় বড় ধরনের প্রাণহানি। গ্যাস লাইনের ত্রুটির কারণে আগুন ধরেছে ধারণা ফায়ার সার্ভিসের।