মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি ভাড়া বাসার বসতঘর থেকে মা ও তার নয় বছর বয়সি মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাধানগর এলাকায়, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পেছনে অবস্থিত একটি টিনের ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে নিহত মেয়ের বাবা মিজানের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) এবং তার কন্যা মরিয়ম (৯)। তারা সিরাজদিখান উপজেলার নয়ানগর এলাকার বাসিন্দা। আমেনা বেগম তার স্বামী মিজানকে নিয়ে দীর্ঘদিন ধরে রাজানগরের মধ্য রাধানগর এলাকায় নুরুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, এ দিন সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করলে মেঝেতে পড়ে থাকা মা ও মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে সিরাজদিখান থানা পুলিশ ও শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
শিরোনাম
- চেক ডিজঅনার মামলায় এনসিপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ গ্রেফতার
- গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু
- যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
- ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ
- তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
- সাউদাম্পটনের কাছে হেরে হামজার লেস্টারের বিদায়
- ‘পাকিস্তান চাইলে অভিশেক খেলবে’, সুর্যকুমারের রসিকতা
- মার্করাম ঝড়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
- পাক-ভারত ম্যাচে স্পিনাররাই কি রাজত্ব করবে?
- জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
- ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
- ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান
- রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা
- ভারত-পাকিস্তান মহারণ: প্রেমাদাসা স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তা
- রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
- বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
- বিশৃঙ্খলার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত
- তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট:
০২:৩৪, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
/
দেশগ্রাম
মুন্সিগঞ্জে মা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর